ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো বহাল তবিয়তে রয়েছে : ডা. রফিকুল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 20, 2025
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি সেটি কিন্তু এখনো তার লক্ষ্যে অধিষ্ঠিত হতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশনসহ সব সেক্টরে বহাল তবিয়তে রয়েছে। তারা সবসময় চক্রান্ত করে যাচ্ছে। যে কারণে এখনো জাতীয়তাবাদী চিকিৎসকদের পদোন্নতিসহ তাদের সুনির্দিষ্ট জায়গায় যেতে পারছে না।সোমবার (৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুরমাঠ ব্লু পীয়ার কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে ‘ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা সিভিল সার্জন ডা. মো. মুশিউর রহমান, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার প্রমুখ।
ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ দেশের মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব সরকারের। সব হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন, ওষুধ আছে কি না সে ব্যাপারে তাদের দেখতে হবে।
ওষুধ ছাড়া শুধু ফগার মেশিন ব্যবহার করলে হবে না। ডেঙ্গু রোগ প্রতিরোধে আধুনিক জেনেটিক পদ্ধতি অবলম্বন করতে হবে। স্বাস্থ্য সেক্টরের দুর্নীতি প্রতিরোধ করার এখনই সময়। স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে সজাগ দৃষ্টি দরকার।
জাতীয় বিভাগের আরো খবর
-
ফতুল্লায় ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
-
হজ পালনে সৌদি আরবের পথে ব্যবসায়ী সোহাগ, মন্ত্রীর কুশল বিনিময়
-
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
-
সাবেক মেয়র আইভী ১০ মামলায় জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
-
অবশেষে শুরু হলো কদম রসুল সেতুর নির্মাণ কাজ
-
ঈদে পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভীড়
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
শিগগির বন্ধ পাটমিল চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
আপনার মতামত লিখুন :