নতুন বাংলাদেশ গড়ার ফ্রন্টলাইন কারিগর হবে কারিগরির শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 20, 2025
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তার ফ্রন্টলাইন কারিগর হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার ছাত্ররা। হাতে কলমে কাজ করার সময় এসেছে। বিশ্বব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে যে আমাদেরকে প্রযুক্তিগত বিদ্যা শিখতে হবে। একই সাথে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিকায়তন করতে হবে।
সোমবার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই মাসে বড় রকমের আন্দোলন হয়েছিল। শ্রমিক, ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সকলে সেই আন্দোলনে এসেছিল। ছাত্রদের সেই আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠেছে।
জুলাই যোদ্ধাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই আমাদের গর্বের মাস। এই হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করার আহ্বান জানাই। আহত পরিবারগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। রাষ্ট্র তার সাধ্যমত করছে, অন্যদেরও এগিয়ে আসা উচিত।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে, সে ব্যাপারে আমরা কমিটেড। সে কারণে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এছাড়া মাদ্রাসার এমপিও ভুক্ত করার বিষয়টি বন্ধ রয়েছে। দু-এক সপ্তাহের মধ্যে এমপিও ভুক্ত অনলাইনে বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।
জাতীয় বিভাগের আরো খবর
-
ফতুল্লায় ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
-
হজ পালনে সৌদি আরবের পথে ব্যবসায়ী সোহাগ, মন্ত্রীর কুশল বিনিময়
-
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
-
সাবেক মেয়র আইভী ১০ মামলায় জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
-
অবশেষে শুরু হলো কদম রসুল সেতুর নির্মাণ কাজ
-
ঈদে পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভীড়
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
শিগগির বন্ধ পাটমিল চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
আপনার মতামত লিখুন :