বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবেদিন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 22, 2025
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে মাইনাস করে দিয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী, ঠিক সেই মুহূর্তে আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করার। এই ষড়যন্ত্র রুখতে হলে কে বড় নেতা কে ছোট নেতা সেদিকে তাকালে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রবিবার (১ জুন) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, যখনই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হলো, তখনই বাংলাদেশে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। সেই ষড়যন্ত্রের জাল ছেদ করে এই বিএনপি পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু সংগঠন হিসেবে তুলে ধরতে হবে।
সাবেক এমপি শামীম ওসমানকে খেলার আহবান জানিয়ে তিনি বলেন, ‘এখন শেখ হাসিনা নাই, শামীম ওসমানও নাই, তারা এখন পলাতক। এই সাইনবোর্ডে আমার নেত্রীকে ঘণ্টার পর ঘণ্টা আটক করে রেখেছিল। তখন শামীম ওসমান বলেছিল আসো খেলি। তখন খেলা করেছো পুলিশ ও অস্ত্রের উপর নির্ভর করে। এখন কিন্তু খেলার সময়। এখন খেলার মাঠ খালি। আমরা এগারো জন প্রস্তুত, কিন্তু তুমি (শামীম ওসমান) তো নাই। এখন নারায়ণগঞ্জ শহরে যেতে হবে না, সাইনবোর্ড সংলগ্ন এই মিতালী মার্কেটের এগারো জন নিয়ে আপনার (শামীম ওসমান) সাথে খলবো। খেলতে আসো।
নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন দল করেছেন স্বাগতম। সকলের গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনারা মসনদে বসিয়েছেন। সেই মসনদ এখন কেউ কেউ ছাড়তে চায়না। ৯ মাস অতিবাহিত হলো এখনো কেউ নির্বাচনের তারিখ রোডম্যাপ দেওয়া হচ্ছে না। আপনাকে চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয় নাই। আপনি কেন সাড়ে ৯ মাসে নির্বাচন করতে পারছেন না। আরেকটি দলকে প্রতিষ্ঠা করার জন্য একটি হীন ষড়যন্ত্র হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাকে ডিসেম্বরের মধ্যেই যে দল ক্ষমতায় আসুক তার হাতে ক্ষমতা দিতে হবে। সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। অচিরেই নির্বাচন দিতে হবে। অনির্বাচিত সরকার করিডোর দিয়ে দেবেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন- এগুলো বাংলাদেশের জনগণ কখনো গ্রহণ করবে না।
এসময় কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ইকবাল হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম সাজু, মোক্তার হোসেন সহ প্রমুখ।
জাতীয় বিভাগের আরো খবর
-
ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যখাতে মীম শরৎ গ্রুপের নতুন যাত্রার প্রস্তুতি
-
নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েন
-
গ্লোবাল অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
-
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের বহুমাত্রিক কর্মসূচি
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি
-
আগামী বছর রূপগঞ্জের দুটি সেতুর কাজ শেষ করার আশ্বাসে দুই প্রতিমন্ত্রী
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
আপনার মতামত লিখুন :