বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রুবেলের পাশে দাঁড়ালেন ডিসি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ‘জুলাই বীর’ রুবেলের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে রুবেলের হাতে অর্থ সহায়তার ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক।গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে জাতীয় জুডো খেলোয়াড় রুবেল ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজপথে নামেন। এদিন চাষাড়া অভিমুখে মিছিলের সময় নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলের সামনে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিটি তার বাম চোখ, মাথা ও শরীরে বিদ্ধ হয়। এ ঘটনার পর প্রথমে তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তার চোখে অস্ত্রোপচার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিএমএইচ-এ। সেখানে তার মস্তিস্কে জটিল অস্ত্রোপচার হয়।
রুবেল আগে পূবালী ব্যাংকে মার্কেটিং বিভাগে কাজ করতেন। আহত হওয়ার পর গত ছয় মাস ধরে তিনি বেকার। অনেকবার বিভিন্ন দপ্তরে ঘুরে সাহায্যের আবেদন করলেও কেউ তার পাশে দাঁড়ায়নি।
রুবেল বলেন, এর আগে আমি তিনবার এখানে এসেও কোনো সাহায্য পাইনি। কিন্তু আজ (রোববার) যখন প্রথমবার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করি তিনি আমার কষ্টের কথা শুনেই ২০ হাজার টাকা অনুদান দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। আমি খুব খুশি। এই টাকা আমার আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, ডিসি স্যার দারুণ ভালো মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আরও বড় হন, আরও অনেক অসহায়ের পাশে দাঁড়াতে পারেন।
এ বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, জুলাই বীর রুবেলের মতো সাহসী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বৈষম্যবিরোধী আন্দোলনের কারণেই আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি।
সংগঠন বিভাগের আরো খবর
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :