ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 6, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে এই যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমীর স্নান উৎসব উপলক্ষে ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে লাখো মানুষের আগমন ঘিরে এই যানজট তৈরি হয়েছে। পুণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে সকাল থেকে যানবাহনের চাপ কয়েক গুণ বাড়ে। এ ছাড়া মদনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্দসহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীদের যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে যানজটে সৃষ্টি হয়েছে।
নয়ন চন্দ্র দাস নামে এক যাত্রী পায়ে হেঁটে রওনা করেছেন। তিনি বলেন, সড়কে অনেক যানজট। গাড়ি একেবারে চলে না বললেই চলে। এ কারণে রওনা দিয়েছে।
যানজটে ভোগান্তির কথা উল্লেখ করে যাত্রী কামরুজ্জামান রানা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ত্রান উৎসব উপলক্ষে অনেক মানুষজন এখানে এসেছে। এ কারণে মহাসড়কে তীব্র যানজটের দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে বিকল্প পথে যেতে হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, মহাসড়কের পাশে লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব উপলক্ষে অনেক লোক জড়ো হয়েছে। এতে গাড়ির চাপ বেড়ে। সেই সঙ্গে ঈদের ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে। এ কারণে কোথাও যানজট কোথাও ধীর গতিতে গাড়ি চলছে। যানজট নিরসনে আমাদের একাধিক টিম কাজ করছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :