৫ শতাধিক এতিম ও অসহায়দের ঈদ উপহার দিলেন দিদার খন্দকার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 6, 2025
নারায়ণগঞ্জ শহরে পাঁচ শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে দেওভোগ জান্নাত কনভেনশন সেন্টারে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ারম্যান দিদার খন্দকারের উদ্যোগে এই উপহার দেওয়া হয়।
এ বিষয়ে দিদার খন্দকার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হয়েছি। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে ও সামান্য উপহার দিতে পেরে খুব আনন্দ লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, আগামীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি সব সময় আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।
আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির যৌথ আয়োজনে ৫শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি সহ জামা দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মশিউর রহমান সাকির, চার্টাড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইব্রাহিম রাজু, সাধারণ সম্পাদক ধঞ্জয় কুমার জয়, শাহেন সরকার, সাদেজা মুন্নি, আবু সিদ্দিক নূর, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ, শাহিন সরকার, শাহিনা দিদার, পারভেজ আলম, রিপন খান,রাজিব পাশি, আরিফুল ইসলাম সহ প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি পদে রয়েছেন দিদার খন্দকার। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন তিনি।
সংগঠন বিভাগের আরো খবর
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :