সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 3, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুই বন্ধু সোনারগাঁয়ে বেড়াতে এসে প্রাণ হারিয়েছেন।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদিউজ্জামানের ছেলে টুটুল ও একই এলাকার আবদুল বাতেনের ছেলে হাবিব।
বৃস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, দুই বন্ধু মোটরসাইকেলে করে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। ঘোরাফেরা শেষে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে অপর জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘাতক বাস ও চালককে শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
-
সাবেক মেয়র আইভী ১০ মামলায় জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
-
অবশেষে শুরু হলো কদম রসুল সেতুর নির্মাণ কাজ
-
ঈদে পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভীড়
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
শিগগির বন্ধ পাটমিল চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
আপনার মতামত লিখুন :