কাশিপুরে বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 9, 2025
নারায়ণগঞ্জের সদর উপজেলা কাশিপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে ফতুল্লা কাশিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গুদারাঘাট এলাকায় দলটির তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. নূর-এ হানিফ বলেন, বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। জাকির খানের নেতৃত্বে আগামীতে ৫টি আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করে উপহার দেব। আর আওয়ামী লীগের দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দেব।
জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. নূর-এ হানিফের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শেখ সোয়াদ হোসেন বান্টির তত্ত্বাবধায়নে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর বিএনপি নেতা ও বিএনপির বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস আলম রাজীব, মহানগর কৃষকদলের সহ-সভাপতি সালেহ আহমেদ রনি, মশিউর রহমান মশু, মহানগর কৃষকদলের কোষাধ্যক্ষ রিপন শিকদার, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, মহানগর বিএনপি নেতা জুয়েল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ খান, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সহ-সভাপতি এম এ অভি, ফতুল্লা থানা সাইবার ইউজার দল (প্রস্তাবিত কমিটি)'র আহবায়ক মো. স্বপন, যুগ্ন আহবায়ক হারুন, কাশীপুর ইউনিয়ন সাইবার দলের নেতা মো. আরাফ হাসান আলিফ, সাজ্জাদ হাসান সাহাফ, মো. ইমন হোসেন, মোহাম্মদ ইমন, মো. আদর , মো. ইফাদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠন বিভাগের আরো খবর
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
ইন্টারপোলের সহযোগিতায় কাতার থেকে আব্রাহাম হত্যার আসামি গ্রেফতার
-
আধুনিক লাশ গোসলের ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডের উদ্যোগ গ্রহণে মামুন মাহমুদ
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি আজাদ
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
-
ফতুল্লায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :