বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য সিরাজুল হকের মরদেহে ‘গার্ড অব অনার’
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 7, 2025
নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. সিরাজুল হকের মরদেহে গার্ড অব অনার জানানো হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ ব্যাপারীপাড়া এলাকায় গার্ড অব অনার জানানো হয়।
এর আগে, রবিবার রাতে বুকে ব্যাথা অনুভব করলে সিরাজুল হককে শহরের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সোমবার বাদ জোহর শহরের আদর্শ গ্রামের নিরালা বাইতুল আমান জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গার্ড অন অনার শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান নূর বলেন, বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
মরহুমের মেজ ছেলে ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম বলেন, আমার বাবা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের ২ নম্বর সেক্টর থেকে যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালে সেনাবাহিনীতে যোগদান করে সার্জেন্ট পদে দায়িত্বপালন শেষে, ১৯৮৬ সালে অবসর নেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করে। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ তাতীপাড়া এলাকায় বসবাস করতেন।
ফিচার বিভাগের আরো খবর
-
লেংটার মেলা বন্ধে সভায় মামুন মাহমুদ বললেন, ‘অসামাজিক কার্যক্রম হতে দিবো না’
-
মাদক নিয়ন্ত্রণে আইনের সংশোধন প্রয়োজন, বললেন মাসুম বিল্লাহ
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
এমপি দিপু ও কাজী মনির অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
-
শহরের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
জামায়াতের কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
-
আ.লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে সরকার : এমপি আল আমিন
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
আপনার মতামত লিখুন :