জিয়াউর রহমানের জন্মদিনে জাসাসের কেক কাটা অনুষ্ঠান
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 3, 2025
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কেটে দিনটি পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দরা।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে শহরের চাষাড়ায় অবস্থিত জিয়া হলে এই আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা আনিসুল ইসলাম সানি, সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী।
আলোচনা সভায় আনিসুল ইসলাম সানি বলেন, “দীর্ঘ ১৯ বছর পর আজ চাষাড়ায় শহীদ জিয়া হলের ভিতরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখতে পেরে আমি গর্বিত। এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য বিশেষভাবে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ‘একটি বিষয় আমার খুব কষ্ট দেয়, আমরা জাসাসের পক্ষ থেকে শহীদ জিয়া হল সংস্কারের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে বেশ কয়েকবার জানালেও রহস্যজনক কারণে তিনি এখনও এই উদ্যোগ গ্রহণ করেননি। এখন নতুন জেলা প্রশাসক এসেছেন, তিনি এই শহীদ জিয়া হল সংস্কার কমিটির সভাপতি হবেন। আমি এখানে উপস্থিত থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে শহীদ জিয়া হল সংস্কারের জন্য একটি পরিচালনা কমিটি গঠন করে কাজ শুরু করুন। যদি না করেন, তবে আগের জেলা প্রশাসকের মতো আপনাকেও হয়তো সেই পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে।’
মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সহ-সভাপতি মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, এম এ সাত্তার ভুট্টো, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান মিজান, হাজী মো. শাহীন, নাসির উদ্দিন নাসির, ডিএইচ বাবুল, যুগ্ম সম্পাদক মো. আব্দুল হাই, দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টুটুল, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সহ প্রমুখ।
সংগঠন বিভাগের আরো খবর
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :