পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে এগিয়ে জাহাঙ্গীর আলম
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 20, 2025
আর মাত্র একদিন পর নারায়ণগঞ্জের পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে এগিয়ে রয়েছেন আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। তিনি এই সংগঠনের বিভিন্ন পদে ৬ বার নির্বাচিত হয়েছেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই প্রার্থীর নাম এখন ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে। ফলে মাঠ পর্যায়ের হিসেব কষে, এখন পর্যন্ত ভোটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন বাঘ মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম।
সভাপতি প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, বিগত সময়ে আমি বিভিন্ন পদে ৬ বার নির্বাচিত হয়েছি। এবারের নির্বাচনে আমি ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি এবং ব্যবসায়ীদের আমার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। আমি আশা করি, বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে বিজয়ী হবো। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। তবে ভোটাররা শঙ্কায় আছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কিনা।
এই প্রার্থীর পক্ষে কাজ করছেন ব্যবসায়ী হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচনের পরিস্থিতি খুব ভালো। ভোটারদের খুব সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের প্রার্থী অবশ্যই জয়ী হবে। কোথাও কোন ধরনের শঙ্কা নেই। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থী বিবেচনা করে যে এগিয়ে থাকবে তাকে ভোট দেওয়া হবে। যাকে দিয়ে উন্নয়নমূলক কাজ হবে তাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। সেই সাথে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও তাদের সাথে আতাতকারী কোন প্রার্থী থাকলে তাকে অবশ্যই ভোটাররা ভোট দেবে না।
বিশ্লেষকরা বলছেন, ৬ বারের নির্বাচিত একজন ব্যবসায়ী অবশ্যই ভোটারদের কাছে যোগ্য প্রার্থী। যোগ্যতার মাপকাঠিতে তিনি বেশ উঁচু স্থানে অবস্থান করছেন। ফলে ভোটের হিসেবে এই প্রার্থী বেশ এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পাগলা বাজার এলাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ২২৩৬ জন ভোটার ও ২৭ জন প্রার্থী রয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে লড়াই করছেন চেয়ার প্রতিকে আলহাজ্ব মো. মাজহারুল আলম মিথুন।
সংগঠন বিভাগের আরো খবর
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :