নারায়ণগঞ্জকে সবুজায়ন করতে ১৪ স্পটে ১০ হাজার চারা রোপণ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 20, 2025
নারায়ণগঞ্জ জেলাকে সবুজায়ন করতে 'গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলার ১৪টি নির্ধারিত স্থানে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়।
শনিবার (১০ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে বকুল গাছ রোপণের মধ্য দিয়ে ও বেলুন উড়িয়ে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়। এতে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম, আনসার ও ভিডিপি, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা মো.মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোস্তফিজুর রহমান দিপু ভূইয়া সহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠন বিভাগের আরো খবর
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :