শহরে যানজট নিরসনে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 10, 2025
নারায়ণগঞ্জে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস ডাম্পিংয়ে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে যানজট নিরসন সংক্রান্ত এক আইনশৃঙ্খলা সভায় তিনি এ কথা বলেন।জেলা প্রশাসক বলেন, “আমাদের প্রতিনিয়ত সমস্যা আসবে এবং তা সমাধান করতে হবে। তবে আইনের আওতায় থেকেই তা করতে হবে। আবেগ দিয়ে আইনকে প্রভাবিত করার সুযোগ নেই। যৌক্তিক দাবির ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেবো, কিন্তু রাস্তা বন্ধ বা অফিস ঘেরাও করা চলবে না।”
তিনি আরও বলেন, “রুট পারমিট ও ফিটনেসবিহীন বাসগুলো দ্রুত সরিয়ে নিতে হবে। এগুলো ডাম্পিংয়ে দেওয়া হবে। আমরা কোনোভাবেই ছাড় দেব না। বাস মালিকদের বারবার বলতে হচ্ছে, রাস্তায় বাস রাখা যাবে না। অবৈধ অটোরিকশাগুলো চাষাঢ়া ও দুই নম্বর রেলগেট এলাকায় চলতে পারবে না। সেখানে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।”
চেম্বার অব কমার্সের দেওয়া প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, “চেম্বার অনেকগুলো ভালো প্রস্তাব দিয়েছে। সেগুলো আমরা দেখেছি এবং বাস্তবায়নের জন্য কাজ করবো।”
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, গণসংহতির আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণ অধিকার পরিষদের জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ সহ প্রমুখ।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
-
সাবেক মেয়র আইভী ১০ মামলায় জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
-
অবশেষে শুরু হলো কদম রসুল সেতুর নির্মাণ কাজ
-
ঈদে পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভীড়
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
শিগগির বন্ধ পাটমিল চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
আপনার মতামত লিখুন :