বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে দুদকের অভিযান
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 22, 2025
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দালাল সন্দেহে একজনকে আটক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বুধবার (৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বিআরটিএর কার্যালয়ে এই অভিযান চালনো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত কার্যালয় নারায়ণগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী জানান, বিআরটি ‘র নারায়ণগঞ্জ অফিসে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুককের সমন্বিত নারায়ণগঞ্জ জেলা কার্যালয় হতে একটি টিম গিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সাথে কথা বলে। এর এক পর্যায়ে দালাল সন্দেহে এক ব্যক্তিকে আটক করে বিআরটিএ’র অফিস প্রধানের কক্ষে নিয়ে যায়। এ সময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাৎক্ষণিকভাবে তার নিকট কোন সন্দেহজনক কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, বিআরটি কার্যালয়ে আসা সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য অফিস প্রধানকে পরামর্শ প্রদান করেন দুদক টিম।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জের কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, দুদক নিয়মিত অভিযান চালিয়েছে। গাড়ির ফিটনেস কিভাবে করা হয়, লাইসেন্স করাতে গ্রাহকদের কোন ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা সেগুলো দেখতে দুদক টিম এসেছিল। এছাড়া এখানে কোন দালাল রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তারা।
তিনি আরও বলেন, তারা কোন জরিমানা করেনি। শুধুমাত্র একটা ফিটনেসের কাগজ নিয়ে গেছে। সেই কাগজে আবেদনকারীর স্বাক্ষর ছিলনা। স্বাক্ষর নেই কেন সে বিষয়ে তারা জানতে চেয়েছেন।
আইন আদালত বিভাগের আরো খবর
-
দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :