কাল ঈদ, ঈদের জামাতের জন্য প্রস্তুত ঈদগাহ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 6, 2025
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে ঈদের জামাতের জন্য প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে মাঠে ধুয়ে মুছে পরিষ্কার করা ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে।প্রতি বছরের মত এবারও দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী এবং দ্বিতীয় জামাতের ইমামতি করবেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।
এদিকে ঈদের আগে শহরজুড়ে ঈদের জামাতের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণাও চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। ময়দানে ঈদের জামায়াতের প্যান্ডেল তৈরি হলে শিঘ্রই মাঠ পরিষ্কার করে ধুয়ে মুছে তৈরি করা হবে। এছাড়াও মাঠের বাইরে ও ভেতরে দেয়াল নতুন রং করে সাজানোর ব্যাবস্থা করা হবে। ময়দানের আশেপাশের এলাকায় রঙিন পতাকা টানিয়ে সাজানো হবে।
এছাড়াও ঈদের জামাতের সময় মুসল্লীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়ার জন্য মেডিকেল টিম ও এম্বুলেন্স, আইনশৃঙ্খলা ও যানচলাচল নিয়ন্ত্রণ করতে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগকে সার্বিক নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ২০ জন রোভার স্কাউট ও ২০ জন মাদ্রাসার স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক।
ধর্ম বিভাগের আরো খবর
-
দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :