সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 6, 2025
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি গ্রামের বাসিন্দারা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে নয়টায় ফতুল্লার লামাপাড়া এলাকার শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ঈদ জামাতের আয়োজন করা হয়৷
এতে ইমামতি করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। খুৎবা পাঠ করেন মাওলানা শাহবুদ্দিন এবং মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ একেএম খাইরুল্লাহ।
শাহ চাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম খাইরুল্লাহ বলেন, “আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছে, এবং কোন দিন থেকে রোজা রাখতে হবে সেটাও আল্লাহ নির্ধারন করে দিয়েছে। আমরা নির্ভর সূত্রে জেনেছি, রমরান মাস এসেছে আমরা রোজা রেখেছি৷ আবার জেনেছি শাওয়াল মাসের চাঁদ উঠেছে, সৌদি আরবসহ অনেক মুসল্লিম দেশে ঈদ হচ্ছে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্বের মুসলিমদের সাথে ঈদ পালন করলাম।”
দেশের বড় একটি মুসলিম জনগোষ্ঠী পৃথিবীর যেকোনো প্রান্তে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে এবং সে প্রান্তে ঈদ উদযাপিত হলে তার সাথে মিল রেখে একত্রে ঈদ উদযাপন করেন৷ গতকাল শনিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যাওয়ায় রোববার সৌদি আরবসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশে ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে৷ বাংলাদেশেও নারায়ণগঞ্জ, চাঁদপুর, গাজীপুর ও কুমিল্লাসহ কয়েকটি অঞ্চলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উদযাপন করেন৷ রোজা রাখার ক্ষেত্রেও তারা একই ধারা বজায় রাখেন৷
শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ বলেন, “আমরা চাঁদ দেখার উপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদ উদযাপন করছে। আমরাও আজকে বাংলাদেশে ঈদ করতে পেরেছি৷ এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই ঈদের দিনে বিশেষ করে নির্যাতিত বিশ্বের সকল মুসলিম ভাইদের জন্য প্রার্থনা করেছি।”
ঢাকার ডেমরা থেকে ঈদ জামাতে অংশ নিতে নারায়ণগঞ্জে এসেছেন আরেক তরুণ মো. অভি ৷ তিনি বলেন, “ডেমরা থেকে ঈদের নামাজ আদায় করতে নতুন জামাকাপড় পরে এসেছি অনেক আনন্দ করবো। অনেক ভালো লাগতাছে।”
ঈদের নামাজ আদায় করে আবির হোসেন বলেন, আসন্ন এসএসসি পপীক্ষায় প্রত্যাশিত ফলাফল পাবার জন্য প্রার্থনা করেছি। এছাড়া পরিবারের সুস্থতা কামনায়ও দোয়া করেছি।
ধর্ম বিভাগের আরো খবর
-
দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :