সোনারগাঁয়ে বহুতল ভবনের এসির কমপ্রেসার বিস্ফোরণে নিহত ২
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বহুতল ভবনের এসি মেরামত করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাচঁপুরে ‘সোনারগাঁ মেঘা কমপ্লেক্স’ ভবনের বাইরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।
কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে সোনারগাঁ মেঘা কমপ্লেক্সের ৬ তলা ভবনের নিচতলায় একপাশে এসি মেরামতের কাজ করছিল শ্রমিক তুহিন ও রাফি। দুপুর ১টা ২০ মিনিটে এসি মেরামত করার সময় কমপ্রেসার বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হন। এতে তাদের মুখ ঝলসে গেছে এবং ভুড়ি বের হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভবনের বাহিরের অংশের নিচতলায় অনেকগুলো এসি রয়েছে। তবে বিস্ফোরিত হওয়া এসিগুলো ওই ভবনের কোন প্রতিষ্ঠানের তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এসি বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :