‘আপনারা অন্যের প্রেসক্রিপশনে চলছেন, বিএনপি দ্রুত সংস্কার চায়’
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 23, 2025
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। আমরা কী একবারও বলেছি সংস্কার চাই না। আপনারা ছয় মাস ধরে আছেন। এখনও তো বলতেই পারছেন না আপনারা কী করতে চান। অথবা আপনারা অন্যের প্রেসক্রিপশনে চলছেন। বিএনপি সংস্কার চায়, দ্রুত সংস্কার চায়। বিএনপি চায় জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া হোক।
মঙ্গলবার (২১ জানুয়ারি ) বিকালে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় মেডিস্টার হাসপাতাল ও রেনেসাঁ ল্যাবের সামনের সড়কে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, কথায় কথায় বলবে ২৪ এর চেতনার বিরুদ্ধে কথা বলছে। চেতনা নষ্ট হলে অমুককে তুলে নিয়ে যাবো, দেখিয়ে দিবো। মানুষ এগুলো ভালোভাবে নেয় না। এই ২৪ এর আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের এ দিন পর্যন্ত এ সরকার সঠিক শহীদ ও পঙ্গুদের সংখ্যাটাও বলতে পারল না। আমরা প্রথম থেকে বলছি এ পরিবারগুলো জীবন দিয়ে দেশকে নতুন করে স্বাধীন করেছে৷ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য তারা জীবন দিয়েছে। এ পরিবারগুলোকে পুনর্বাসন করুন। অথচ এখনও প্রকৃত শহীদের সংখ্যাটাই জানাতে পারছে না এ সরকার।
রাজীব আহসান বলেন, আজ সারা দেশে অনেক ধরনের নেতা আছে। রাজনৈতিক নেতা আছে আবার অরাজনৈতিক নেতাও আছে। রানা, বাবু, রাজীব, শাহেদরা গত সতেরো বছর লড়াই করেছে। আজ যারা নিজেদের নেতা দাবি করছেন, এমনকি যারা সরকারে, তাদের অনেকেই শেখ হাসিনার দালালি করেছেন৷
দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, নেতৃত্বে যারা আছে ঔদ্ধত্যপূর্ণ কাজ করবেন না৷ নারায়ণগঞ্জে আসতে দিবো না, করতে দিবো না এগুলো বলবেন না। নারায়ণগঞ্জে একজন বলত খেলা হবে। যখন খেলা শুরু হল তাদের আর পাওয়া যায়নি। র্যাব পুলিশ সাথে নিয়ে বলা যায় খেলা হবে। এখন তো লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, আসুন এখন।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান অনেক কষ্ট করেছেন। মাসের পর মাস একজন অসুস্থ মানুষকে আমরা প্রতিদিন সেই আলিয়ে মাদ্রাসার কোর্টে নিতাম, আনতাম। ছয় বছর তিনি জেল খেটেছেন। আমরা অনেক সহযোদ্ধাদের সাথে সকালে মিছিল করেছি বিকেলে কবরে নামিয়ে দিয়ে এসেছি। রক্তের সাথে বেইমানি করবেন না। অনেক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। তারেক রহমান মিথ্যা কথা বলে রাজনীতি করে না। এ পর্যন্ত আমরা হাজারও নেতাকর্মী দল থেকে বহিষ্কার করেছি। স্বাধীনভাবে চলতে পারছেন, এটাই তো শুকরিয়া। নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। দল থেকে একবার ছিটকে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না।
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মামুন, সালমা সুলতানা সোমা, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিবসহ অনেকে।
আইন আদালত বিভাগের আরো খবর
-
দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :