টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 12, 2025
ব্রিটেনের দুর্নীতি দমনমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে এবার মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনদের দেওয়া সম্পদ ব্যবহারকে ডাকাতি বলে উল্লেখ করে টিউলিপকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহৃত লন্ডনের সম্পদের বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তিনি অবৈধভাবে এসব সম্পদ ভোগ করেছেন প্রমাণিত হলে সেগুলো তাৎক্ষণিভাবে ফিরিয়ে দিতে হবে।
সম্প্রতি পরিচালিত এক অনুসন্ধানে টিউলিপের বহুদিনের আবাসস্থল হ্যাম্পস্টেডের একটি বাড়ি নিয়ে কিছু অসঙ্গতি খুঁজে পায় সানডে টাইমস। ওই বাড়ি ক্রয়ে পানামা পেপারসে থাকা এক অফশোর কোম্পানি ও দুই বাংলাদেশি ব্যবসায়ীর নাম খুঁজে পায় তারা। এই প্রতিবেদন প্রকাশিত হলে রাজনৈতিকভাবে কিছুটা চাপে পড়ে যান টিউলিপ সিদ্দিক।
টিউলিপের ব্যবহৃত সম্পদের বিষয়ে যুক্তরাজ্য সরকারের তদন্ত করা উচিত কিনা, সানডে টাইমসের এই প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেছেন, অবশ্যই পুরো বিষয়টিই কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।
তিনি আরও বলেছেন, সম্ভব হলে আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের কেনা সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনা দরকার। কারণ এসব সম্পদ জনগণের টাকায় কেনা হয়েছিল।
সানডে টাইমসের দাবি, বাংলাদেশের নির্দিষ্ট কিছু সম্পদ ফিরিয়ে দিতে সদিচ্ছা প্রকাশ করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। টিউলিপ সিদ্দিককে 'পারিবারিক ব্যবসার' অংশীদার বলে কটাক্ষ করে আলম বলেছেন, বাংলাদেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের কাছে সম্পদ পাচার করা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল ১৫ বছরের একটি সুসংহত প্রক্রিয়া।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :