যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবো : রনি


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 27, 2026 যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবো : রনি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, নেতাকর্মীরা জীবন দিয়ে গুম হয়ে আজকে আমরা যাকে প্রধানমন্ত্রী করেছি আমাদের নেতা তারেক রহমান। আমরা এমন কোন আচরণ করবো না, আমাদের কারণে যাতে প্রধানমন্ত্রীর কোন বদনাম হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা যুবদলের র্যালীর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা শপথ নিবো, আমাদের নেতাকে কথা দেবো। কোন অনিয়ম দুর্নীতির সাথে আমরা জড়িত হবো না। আমরা জড়িত হবো সেখানে। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবো। ভাল কাজে আৃরা সম্পৃক্ত হবো। দেশের উন্নয়নে আৃরা সম্পৃক্ত হবো। আমরা ঐক্যবদ্ধ ভাবে জেলা যুবদলকে শক্তিশালী রুপ দিবো।

এসময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।