যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 8, 2026 যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র নিতাইগঞ্জের আটা-ময়দা শিল্পের সোনালী অতীত বজায় রাখা এবং ব্যবসায়ীদের সার্বিক স্বার্থ সুরক্ষায় যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করার বার্তা দিয়েছে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সহ সকল নেতৃবৃন্দরা। এছাড়া অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও লোড-আনলোডের ভোগান্তি পেরিয়ে এই শিল্পকে আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

শনিবার (৮ আগস্ট) দুপুরে শহরের নিতাইগঞ্জের একটি কনভেনশন সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত ত্রিবার্ষিক (২০২৬-২০২৯) পরিচালনা পরিষদের জাকজমকপ‚র্ণ অভিষেক ও সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী সভাপতি জসিম উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ সোহাগ সহ নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “আমাদের নিতাইগঞ্জে লোড-আনলোড নিয়ে প্রায়ই নানা কথা শুনতে হয়। অত্যন্ত ছোট জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং তুলে ব্যবসায়ীদের কার্যক্রম চালাতে হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে অনুরোধ জানাব, আমাদের জন্য বিসিকের মতো একটি বিশেষ শিল্প এলাকার সুবিধা করে দেওয়া হোক। এটি বাস্তবায়নে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও চেম্বার অব কমার্সের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।”

আগামী তিন বছরের মেয়াদে একটি আধুনিক ও যুগোপযোগী উন্নয়নের মাধ্যমে এই কমিটিকে একটি অনন্য ‘মাইলফলক’ ছোঁয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। তিনি স্পষ্ট করেন যে, গম আমদানি, খালাস, মজুত ও বাজারে সরবরাহের পুরো প্রক্রিয়ায় কার্যকর নজরদারি প্রয়োজন। একই সাথে অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করে আটা-ময়দার বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে নতুন কমিটির পূর্ণাঙ্গ রূপচিত্র তুলে ধরা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ আব্দুল মতিন (মন্টু), সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ও আলহাজ্ব মোঃ জালাল মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইকবাল আলী দায়িত্ব গ্রহণ করেন।

কমিটির অন্যান্য পদে সহ-সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউদ্দিন আহমেদ খান ও আলহাজ্ব মোঃ হোসাইন বোখারী, কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব মোঃ আব্দুর রব সিকদার, সহ-কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব মোঃ আব্দুর রহমান পাঠান এবং দপ্তর সম্পাদক পদে আলহাজ্ব মোঃ জামাল মিয়া দায়িত্বভার গ্রহণ করেছেন।

প্রচার সম্পাদক হিসেবে আলহাজ্ব মোঃ কামারুজ্জামান এবং কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আলহাজ্ব মোঃ জসিমউদ্দিন মৃধা, আলহাজ্ব মোঃ মুক্তার হোসেন, আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীম, আলহাজ্ব মোঃ আবদুর রশিদ, হাজী মোঃ লুৎফর রহমান, মোঃ মামুন আশরাফ, মোঃ জিয়াউদ্দিন মৃধা, জনাব মোঃ আলোয়ার হোসেন, মোঃ সুলতান আরফিন সম্রাট, বাবু শ্রী রবীন্দ্র চন্দ্র সাহা, মোঃ সুমন পাঠান, মোঃ নাহিদ হোসেন খোকন এবং বাবু শ্রী জুয়েল কুমার রায়।