মৌমিতা বাসের চাঁদাবাজি নিয়ে তুলকালাম
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
গাজীপুরের চন্দ্রা-নারায়ণগঞ্জ রূটে চলাচলকারী মৌমিতা পরিবহনের বাসে চাঁদাবাজি ও বাধা দেওয়ার অভিযোগ নিয়ে শহরজুড়ে উত্তেজনা শুরু হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে। এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
শনিবার (২০ জুন) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার মিশনপাড়া এলাকায় মৌমিতা পরিবহনের কয়েকটি বাস থামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় উঠে।
ভিডিও তে দেখা যায়, পরিবহনটির কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, আমাদের গাড়িগুলো ঘুরিয়ে দিয়েছে। এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন টিপু সাব (নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু), তপন সাব (মহানগর বিএনপির সদস্য মহিবুল্লাহ তপন) এবং ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সর্দারের অনুসারীরা বাস চলাচলে বাধা দেন এবং শ্রমিকদের মারধর করেন।
তবে অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকরা মৌমিতা বাসের ম্যানেজারকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে- তিনি চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেন। ম‚লত কালা বিভিন্ন মাধ্যমকে টাকা দেওয়ার কথা বলে নিজে হাতিয়ে নেয়। তাছাড়া সে আওয়ামী লীগের দোসর আজমেরী ওসমানের ঘনিষ্ঠজন ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
পাল্টা অভিযোগ করে তিনি বলেন, “মৌমিতা পরিবহনের মালিকদের কাছ থেকে চাঁদাবাজির সঙ্গে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সংশ্লিষ্টতা রয়েছে। আর কালা হচ্ছে সাহেদের লোক। সমিতির নাম করে একটি পক্ষ অর্থ আদায় করছে এবং সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে। অভ্যন্তরীণ দ্ব›েদ্বর কারণেই আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।”
এদিকে অভিযোগের বিষয়ে জানতে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মৌমিতা পরিবহনের জেনারেল ম্যানেজার আমিনুর রহমান বলেন, চাঁদাবাজির বিষয়ে তিনি অবগত নন। তার দাবি, বিএনপির অভ্যন্তরীণ দ্ব›েদ্ব্র কারণে একটি পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে শ্রমিকদের মাধ্যমে অভিযোগ করাতে পারে।
তিনি বলেন, “আমরা ২০২৪ সালের পর থেকে কাউকে কোনো টাকা দিইনি। তবে আজ চাষাড়ায় আমাদের কয়েকটি বাস থামিয়ে দেওয়া হয়েছে। কারা এটি করেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :