ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 20, 2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকসুদুল হাসান জনি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগে থানার ওসি শাহিনুর আলমসহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার বেলা ২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দেন। প্রত্যাহারের দাবিতে থাকা অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মাহবুব হাসান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান।
বিক্ষোভে নিহত জনির স্ত্রী মোনালিসা কানন ইভা, মা মমতাজ বেগম, শাশুড়ি মাজেদা বেগম, ইভার বোন সুমাইয়া আক্তার, জনির বাবা শুক্কুর আলী, বড় ভাই জুয়েল, ছোট ভাই ফাহিমসহ স্থানীয়রা অংশ নেন।
প্রসঙ্গত, নিখোঁজের তিন দিন পর গত ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার নির্মাণাধীন ‘তাকওয়া’ ভবনের লিফট শ্যাফ্টের নর্দমা পানিতে জনির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৯ জুলাই জনির পিতা শুক্কুর আলী সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আইন আদালত বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :