জাকির খানের বিরুদ্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র, এসপি-ডিসিকে অভিযোগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 22, 2025
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ব্যবহার করে চাঁদা দাবী ও অডিও কল রেকর্ড ভাইরাল হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন আইনজীবীরা।
বুধবার ( ৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে এ অভিযোগ পত্র দেন তারা। এর আগে, জেলা প্রশাসক বরাবর অভিযোগ পত্র দেওয়া হয়েছে।
জাকির খানের পক্ষে জেলা জজ কোর্টের আইনজীবী রাজীব মণ্ডল লিখিত অভিযোগে বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি নেতা জাকির খানের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে তিনটি ফোন নম্বর (০১৩৩৫৮৪৪৯১৪, ০১৩৩২৫৫৩৭৪৮, ০১৭৯১১৬১০৯০) থেকে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন গার্মেন্ট ও শিল্প প্রতিষ্ঠানের ব্যক্তিদের কাছে চাঁদা দাবী করে আসছে। উল্লেখিত অজ্ঞাত ব্যক্তিরা ওই ফোন নম্বর থেকে ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ব্যবহার করে চাষাঢ়া এলাকার একজন গার্মেন্টস মালিক সহ বিভিন্ন ব্যক্তির নিকট চাঁদা দাবী করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করে আসছে। এরুপ একটি ফোনালাপের অডিও কল রেকর্ড ভাইরাল করে এই নেতার ও বিএনপি দলকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে ঘৃণ কাজ করছে দুর্বৃত্তরা। পরবর্তীতে ওই নম্বরগুলোকে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত নম্বরের অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, জাকির খান দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। সদ্য কারামুক্ত হয়ে জাকির খান দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। এর মধ্যে একটি কুচক্রী মহল তার নাম ভাঙিয়ে ফোন করে চাঁদা দাবী সহ হুমকি দিচ্ছেন।
তিনি আরও বলেন, বিগত সময়ে জাকির খানের বিপক্ষে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রেখেছিলেন। সেই গ্রুপটি ফের সোচ্চার হয়ে তাকে বিপদে ফেলার পাঁয়তারা করছে। এ কারণে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। অনতিবিলম্বে এই কুচক্রী মহলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট গালিব, অ্যাডভোকেট আনজুম আহমেদ রিফাত, অ্যাডভোকেট ফাহিম, অ্যাডভোকেট রাজীব মন্ডল, অ্যাডভোকেট শিপলু মল্লিক, অ্যাডভোকেট মাইনুদ্দিন রেজা , অ্যাডভোকেট মাসুদ, অ্যাডভোকেট শিমু, অ্যাডভোকেট আনিস, অ্যাডভোকেট কানচন সরকার, অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, অ্যাডভোকেট মনি গাংগুলি সহ প্রমুখ।
আইন আদালত বিভাগের আরো খবর
-
দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :