সোনারগাঁয়ে গোসলখানায় ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 10, 2025
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গত ১২ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ফারুক। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুক পালিয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
ভুক্তভোগীর মা বলেন, ফারুক দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গোসলখানায় ঢুকে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
আ.লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে সরকার : এমপি আল আমিন
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
এনসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
আপনার মতামত লিখুন :