যুবদল নেতাকে হাতুড়িপেটা করে হত্যা : আসামিদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 7, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে সড়কে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা।মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কালনী এলাকায় নিহত শান্ত সরকারের লাশ নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।
এর আগে সোমবার (২১ এপ্রিল) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শান্ত সরকার। নিহত শান্ত সরকার দাউদপুর ইউনিয়নের বিএনপি নেতা ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা কহিনুর বেগম, বাবা জসিম সরকার, চাচা সালাউদ্দিন সরকার, মামা শাহীন সরকার, বিএনপি নেতা বেলায়েত হোসেন আকন্দ, হুমায়ূন কবির মিঠুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, গত ১১ এপ্রিল বিকেলে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির ফেসবুক লাইভে এসে নেতৃত্ব দেন এ হামলার। তার সঙ্গে ছিল নাঈম ফকির, রানা ফকির, সিয়াম, অলিউল্লাহ, হাবিবুল্লাহ, অনিক ফকির, এনায়েত ফকির, রাজিব, শাহীনসহ একদল সন্ত্রাসী। তারা শান্ত সরকারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তবে শান্ত সরকার মারা যাওয়ার আগেই অভিযুক্ত ১২ জন জামিনে বেরিয়ে আসে। পরিবারের অভিযোগ, এখনও মূল আসামি আসাদ ফকিরসহ কেউ গ্রেফতার হয়নি।
বক্তারা আরও বলেন, “আসামীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত শান্তর লাশ দাফন করা হবে না।’ পরে প্রশাসনের আশ্বাসে সকাল ১১টার দিকে শান্ত সরকারের লাশ দাফন করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘এই ঘটনার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :