ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 6, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে এবারের ঈদ যাত্রায় যাত্রীরা বেশ স্বস্তিতে যাতায়াত করতে পারছেন।
শনিবার (২৯ মার্চ) বিকেলে মহাসড়কের চিটাগাং রোড, সাইনবোর্ড ও শিমরাইল ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
স্ত্রী সন্তানকে নিয়ে তিশা পরিবহনের বাসের জন্য অপেক্ষা করছেন ইমরান হোসেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৫ টায় বাসে চড়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেবো। এবারের ঈদে গ্রামের বাড়িতে সকল আত্মীয় স্বজনদের নিয়ে একসাথে ঈদ উদযাপন করবো। তবে এবার মহাসড়কে কোন যানজট নেই, মহাসড়ক একেবারে ফাঁকা রয়েছে। ফলে এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তির হবে।
চট্টগ্রামের বাসের জন্য অপেক্ষা করছেন রিশাদ আলী। তিনি বলেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ শেষে ঈদের ছুটিতে আজ বাড়ি যাচ্ছি। পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করবো। তবে এবারের ঈদে মহাসড়কের যাতায়াতে কোন সমস্যায় পড়তে হয়নি। মহাসড়ক একেবারে ফাকা রয়েছে।
কুমিল্লাগামী তিশা পরিবহনের বাস চালক খলিল মিয়া বলেন, মহাসড়কের এই অংশে কোথাও কোন যানজট দেখিনি। ফলে ফাঁকা সড়কে বেশ দ্রুত গতিতে চালিয়ে আসতে পেরেছি। এতে করে সময়মত বাস গৌন্তব্যে পৌঁছছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের শিমরাইল মোড় সহ বিভিন্ন স্থানের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে। শেষ সময়ে নাড়ির টানে বাড়ি ফিরতে যাত্রীরা বাস কাউন্টারগুলোতে ভিড় করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপড়তায় বাড়তি ভাড়া আদায় ও মহাসড়কের আশেপাশে জটলা তৈরি করার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে কোথাও কোন যানজটের দেখা মিলেনি।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে জটল বা যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় হওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :