ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত, সড়ক অবরোধ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 20, 2025
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক চাপায় আসাদ মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো তিন যাত্রী। রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত আসাদ মিয়া পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি মদনপুর টু মদনগঞ্জ রুটে অটোরিকশা চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এছাড়া অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা দেওয়া হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।
পরে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়েকের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। আসামিদের শনাক্ত করার কাজ চলছে। আর বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :