ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, গান আয়োজনে মাতোয়ারা দর্শনার্থী
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 12, 2025
ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর জমে ওঠেছে। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা প্রাঙ্গনে বিকেলে থেকে দর্শনার্থীদের ঢল নামে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। মেলার স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত। এতে করে ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আয়োজক ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মেলায় লক্ষাধিক লোক সমাগম হয়েছে।দুপুর থেকে হাজার হাজার দর্শনার্থী মেলায় প্রবেশ করে। বিকেল থেকে ঢল নামে। এতে মেলা প্রাঙ্গণের কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিকেল থেকে মেলার গেটে টিকেট সংগ্রহ করতে কাউন্টারগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। অতপর গেটে প্রবেশ করতেই ক্রেতা দর্শনার্থীদের ঢল নামে। মেলার স্টলগুলোতে পা ফেলার জায়গা ছিল না। মেলার একপাশে সাংস্কৃতিক সন্ধ্যা অর্থাৎ কনসার্টের আয়োজন করা হয়। সন্ধ্যা হতেই সেখানে উৎসুক দর্শনার্থীদের ঢল নামে। তারা নেচে গেয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। ফলে এবারের মেলার আসরে গানের আয়োজন নতুন মাত্রা যুক্ত করেছে।
উত্তরা থেকে মেলায় বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন আবির হোসেন। তিনি বলেন, বিকেল থেকে মেলায় অনেক লোকসমাগম হয়েছে। ছুটির দিন হওয়ার অনেক ভিড় হয়েছে। ভিড়ের কারণে মেলায় ঢুকতে কষ্ট হয়েছে। তবুও বন্ধুদের নিয়ে মেলা ঘুরে দেখেছি। খাবারের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় ছিল। তাছাড়া মেলার এক পাশে কনসার্টের আয়োজন করা হয়েছে। এটা বেশ ভালো লেগেছে।বন্ধুদের নিয়ে বেশ উপভোগ করেছি।
পরিবারের সদস্যদের সাথে নিয়ে মেলায় এসেছেন শিক্ষার্থী লিন্ডা আক্তার। তিনি বলেন, এবারের মেলায় ছাত্র আন্দোলনের অনেক স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে। জুলাই চত্বর, শহীদ মুগ্ধ কর্ণার সহ জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক কিছু এই মেলায় ফুটিয়ে তোলা হয়েছে। এসব দেখে খুব ভালো লাগছে। এছাড়া মেলায় শিশু মিনি পার্ক ও সাংস্কৃতিক সন্ধ্যা খুব ভালো লেগেছে। এছাড়া আজকে শীতের তীব্রতা কম থাকায় লোকসমাগম অনেক বেশি হয়েছে।
মিয়াকো ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী আনিস আলম বলেন, ছুটির দিনে অনেক লোক হয়েছে। আজ বেচা বিক্রিও অনেক বেশি হয়েছে। আজ লোকসমাগমও অনেক বেশি হয়েছে। দোকানে পণ্য বেচা বিক্রির ধুম পড়েছে। আশা করছি, একভাবে কয়েক দিন বিক্রি করতে পারলে বেশ ভাল হবে।
নাহিয়ান এন্টারপ্রাইজ নামের কাপড় বিক্রির ব্যবসায়ী নাহিদ হাসান বলেন, মেলার শুরুতে শীতের তীব্রতা সহ নানা কারণে সেভাবে জমে উঠেনি। তবে আজ লক্ষাধিক লোক সমাগম হয়েছে। বেচা বিক্রি অনেক ভালো হয়েছে।
এ বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ছুটির দিন হওয়া আজ অনেক লোক সমাগম হয়েছে। হাজার হাজার ক্রেতা দর্শনার্থী মেলায় এসেছে। এই সংখ্যা লক্ষাদিক ছাড়িয়ে যাবে। আমরা আমাদের আয়োজনের কোন কমতি রাখি নাই। ফলে আমাদের প্রত্যাশা বিগত সময়ের চেয়ে এবার অনেক বেশি হবে।
প্রসঙ্গত, এবারের মেলার আসরে বিভিন্ন ক্যাটাগরির ৩৬২টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ আছে। দেশীয় উৎপাদক-রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানকে শত ভাগ স্বচ্ছতার ভিত্তিতে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় বস্ত্র, যন্ত্রপাতি, কার্পেট, প্রসাধনসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য, খেলার সামগ্রী, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামিন, পলিমার, হারবাল, টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ফাস্ট ফুড, হস্তশিল্পজাত পণ্য, গৃহসজ্জার উপকরণ ইত্যাদি মেলায় প্রদর্শন ও বিক্রি হচ্ছে।
ই-টিকেটিংয়ের ব্যবস্থা করায় আগে থেকেই ঘরে বসে টিকিট কেটে সহজেই মেলায় প্রবেশ করা যাচ্ছে। আবার কেউ কাটতে না পারলে মেলা প্রাঙ্গণে এলে টিকিট বুথ থেকে কেটে দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য সময়ক্ষেপণ কিংবা বিড়ম্বনায় পড়তে হচ্ছে না ক্রেতা-দর্শনার্থীদের।
মাসব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকছে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
বিনোদন বিভাগের আরো খবর
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
ব্যবসায়ীকে অপহরণের পর দু’বছর ধরে ব্ল্যাকমেইল, মূলহোতা পলাতক
-
আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
-
অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
শতাধিক স্কুল শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ করলেন দিদার খন্দকার
-
আপোসহীন নেত্রী বেগম জিয়া : দিদার খন্দকার
-
ফেব্রুয়ারীতে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে : আদিলুর রহমান
-
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন সাবেক কাউন্সিলর মতি
-
জিয়া পরিবার ও জাকির খানের জন্য দিদার খন্দকারের দোয়া
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
-
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায় বিচারের দাবিতে সেলিম পরিবার
-
সোনারগাঁয়ে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
-
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১
-
গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
আপনার মতামত লিখুন :