সিদ্ধিরগঞ্জে ফ্রিজ বিস্ফোরণে নিহত বেড়ে ৭
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 7, 2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের ৯ সদস্য আহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৩৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধের পর হতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এই নারীকেও হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতরাতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আসমার মৃত্যু হয়েছে। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ২২ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৩টায় আচমকা বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ হন। পরবর্তীতে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হলে ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ হওয়া ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, ২৫ আগস্ট ওই শিশুর নানি তাহেরা আক্তার (৫০), এরপর ২৮ আগস্টে হাসান গাজী ও তার ছোট্ট শিশু মেয়ে জান্নাত, শুক্রবার সালমা ও নিহত আসমার মেয়ে তিসাও মৃত্যুবরণ করেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
আসামিরা জামিনে মুক্তি পেয়ে ফের সোহাগকে প্রাণনাশের হুমকি
-
খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো : জিকো খান
-
ভুয়া কল রেকর্ড ছড়িয়ে ও মিথ্যা অপ্রপ্রচার চালিয়ে আজাদকে ফাঁসানোর চেষ্টা
-
কনকনে ঠান্ডায় স্থবির বন্দরের দক্ষিণ ও উত্তরাঞ্চল
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
সোনারগাঁয়ে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
মাদক ব্যবসা ঠেকাতে ডিসি-এসপির কাছে ফতুল্লাবাসীর স্মারকলিপি
-
সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
-
গুজবে কান দেবেন না : র্যাব অধিনায়ক
-
তেল চোর সিন্ডিকেটের প্রধান মেহেদী গ্রেফতার
-
আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত
-
শ্যালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, দুই বছর পর স্বামী গ্রেফতার
-
অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রধান শিক্ষক হরিকান্তর বিরুদ্ধে মানববন্ধন
-
বক্তাবলী ইউপি চেয়ারম্যান রশিদ গ্রেফতার, থানা ঘেরাও
-
সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
-
শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় আসামিরা ২ দিনের রিমান্ডে
আপনার মতামত লিখুন :