বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 27, 2026
নারায়ণগঞ্জের বন্দরে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রের পায়ের রগ কেটে গুরুতর জখম করার ঘটনায় যুবদল নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার স‚ত্রে জানা যায়, বন্দর থানাধীন জিওধরা এলাকায় মো. আলমগীর হোসেন (৫২) তার মালিকানাধীন জমিতে ভেকু দিয়ে বালু ভরাটের কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেয় এবং হুমকি-ধামকি দিতে থাকে।
এ বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলে গত ১৭ এপ্রিল দুপুরে আলমগীর হোসেনের বড় ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৫৫) আল মদিনা জামে মসজিদের সামনে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।
পরে তার ডাক চিৎকারে ভাতিজা কলেজ ছাত্র মো. আব্দুর রহমান আসিফ এগিয়ে এলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে এক অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়। পরে অন্যরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তরা হলেন— মো. পারভেজ (২২), মো. জয়নাল (২৮), মো. সজীব (২৫), মো. মানিক (৪০), মো. দ্বীন ইসলাম (৩৬), মো. সাদ্দাম (২২), মো. মারুফ (২২), শাহ আলম ওরফে জুবায়েদ আলম, আরিফ (২৮) ও আরাফাত (১৯)।
স্থানীয়দের অভিযোগ, মামলার ৫ নম্বর আসামি দ্বীন ইসলাম ও তার অনুসারীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধম‚লক কর্মকাÐে জড়িত। এতে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, প‚র্বে যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এই চক্রটি সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর যুবদলের পরিচয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তুলেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বন্দর থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদান রাখায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন ব্যবসায়ী সোহাগ
-
তিন সংগঠনে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা
-
ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন হবে: এমপি আজাদ
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নারায়ণগঞ্জে ফুটবল স্টেডিয়াম চাইলেন শিল্পপতি রাকিব
-
আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ, সেক্রেটারী ইকবাল
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
পথশিশুদের প্রতি জুমায় খাবার বিতরণ করেন বিএনপির সদস্য সচিব টিপু
-
মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের দুই লাখ টাকার অনুদান প্রদান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
-
ফতুল্লায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :