ফতুল্লায় পূর্ব বিরোধের জের ধরে টেক্সটাইল মিলের ম্যানেজারকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 10, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধে জের ধরে সোলেমান হোসেন (৩৫) নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে বাদল বাহিনীর বিরুদ্ধে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে ফতুল্লার কুতুবআইন বটতলার একটি মসজিদের বাইরে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার সোলেমান হোসেন ওই এলাকার এনায়েত হোসেনের ছেলে ও হোসাইন টেক্সটাইল মিলের ম্যানেজার। অভিযুক্ত বাদল প্রধান ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।
ভাইরাল হওয়া সিসি ফুটেজে দেখা যায়, শুক্রবার ওই এলাকার হোসাইন টেক্সটাইল মিলের পাশে একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন সোলেমান হোসেন। নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হলে তাকে ঘিরে ধরে শ্রমিক দল নেতা বাদল বাহিনীর ৫-৬ জন যুবক। এ সময় তাকে এলোপাথারি মারধর করে টেনে হেঁচড়ে বটতলা রেললাইনের দিকে নিয়ে যায় তারা। সেখানে ফের কয়েক দফা মারধর করে তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই পুরো ঘটনায় দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রমিক দল নেতা বাদল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দল নেতা বাদল ও তার সহযোগীরা বিভিন্ন সময় হোসাইন টেক্সটাইলের ম্যানেজার সোলেমানের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। পরে চাঁদার টাকা না পেয়ে তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় আজ তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে তারা।
বিষয়টি নিশ্চিত ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ওই যুবক মব জাস্টিসের শিকার হয়েছেন। একদল যুবক তাকে ফতুল্লা থানায় সোপর্দ করেছে। এ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। ফলে আমরা তাকে গ্রেফতার বা আটক করিনি। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার আরও একটি মামলা রয়েছে। সেই মামলায় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :