ছাত্রদল নেতার টাকা বিতরণের ভিডিও ভাইরাল, বললেন ‘ঈদ সালামি’
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই টাকার উৎস কি এবং বৈধতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সমালোচকরা। এ নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে ঈদ সালামি ও ঈদ উপহার বাবদ ওই টাকা দলের নেতাকর্মীদের দিয়েছেন বলে এই ছাত্রদল নেতা জানিয়েছেন।
রবিবার (৩০ মার্চ ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি ভাইরাল হয়। চাঞ্চল্যকর ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে তোলপাড়।
জানা গেছে, গত শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ তার নিজের ফেসবুকের পেইজে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। যার ক্যাপশনে লেখা রয়েছে- সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক।
ওই ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরিহিত মাসুদুর রহমান মাসুদের চারপাশে ঘিরে আছেন প্রায় ত্রিশ জন যুবক। তাদের সামনে এক হাজার টাকা ও পাঁচশ টাকার নোটের বান্ডিল বান্ডেল টাকা গুনে আশেপাশের যুবকদের মাঝে বিলি করছেন। এ সময় ছাত্রদল নেতা মাসুদের পাশে থাকা এক যুবককে টাকা গুনতে সহায়তা করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসা রয়েছে। সেই ব্যবসার লাভের অংশ দিয়ে আমি প্রতিবছর নেতাকর্মীদের ঈদ উপহার ও ঈদ সালামি দিয়ে থাকি। তবে এ বছর সময় স্বল্পতার কারণে নেতাকর্মীদের পাঞ্জাবি কিনে দেয়া সম্ভব হয়নি, যে কারণে নগদ টাকা দিয়েছি। সেখানে সর্বমোট দুই লাখ টাকা দিয়েছি। তবে কতজন নেতাকর্মীকে দিয়েছি তা ঠিক মনে নেই। যেহেতু বৈধ টাকা থেকে দলের নেতাকর্মীদের উপর দিয়েছে সেখানে দোষের কিছু দেখছি না।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গতকাল শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়া সংলগ্ন এলাকার একটি অফিসে নেতাকর্মীদের নিয়ে বসি। ঈদ উপহার ও ঈদ সালামি বাবদ নেতাকর্মীদের বিভিন্ন অংকের টাকা দিয়েছি। তবে টাকা বিতরণের ওই ভিডিওটি আমি করিনি। আমার পেজের বেশ কয়েকজন এডমিন রয়েছে। তাদের মধ্য থেকে কেউ একজন এই ভিডিওটি করে পেজে প্রকাশ করেছেন। তবে এভাবে ভিডিওটি প্রকাশ করা উচিত হয়নি। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।
রাজনীতি বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :