নাসিক নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন দিদার খন্দকার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার।
বুধবার (২৬ মার্চ) দুপুরে দেওভোগ জান্নাত কনভেনশন সেন্টারে পাঁচ শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার শেষে তিনি এ ঘোষণা দেন।
এ বিষয়ে দিদার খন্দকার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হয়েছি। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে ও সামান্য উপহার দিতে পেরে খুব আনন্দ লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, আগামীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি সব সময় আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।
আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির যৌথ আয়োজনে ৫শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি সহ জামা দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মশিউর রহমান সাকির, চার্টাড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইব্রাহিম রাজু, সাধারণ সম্পাদক ধঞ্জয় কুমার জয়, শাহেন সরকার, সাদেজা মুন্নি, আবু সিদ্দিক নূর, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ, শাহিন সরকার, শাহিনা দিদার, পারভেজ আলম, রিপন খান, রাজিব পাশি, আরিফুল ইসলাম সহ প্রমুখ।
রাজনীতি বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :