ফতুল্লায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 30, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালতের মামলা উপেক্ষা করে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করেছে সোহেল গং। এ ঘটনায় প্রতিবাদ করলে জমির মালিক রুহুল আমিনকে উল্টো ভয়ভীতি দেখিয়ে প্রাণহানির হুমকি দেয়।
সম্প্রতি এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রুহুল আমিন।
বিবাদী হলেন- ফতুল্লা থানাধীন চররাজাপুর এলাকার মো. সোহেল।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করে বলেন, গত কয়েক বছর পূর্বে উল্লেখিত বিবাদী অন্য এক অংশীদাদের কাছ থেকে জমি ক্রয় করে। এদিকে আমাদের জমির দাগ নম্বর ভুল থাকায় আমরা আদালতে সংশোধনীর মাধ্যমে আমাদের জমির দাগ নম্বর সঠিক করে নিয়ে আসি। সে মোতাবেক বিবাদীর ক্রয় করা জমির দাগ নম্বর ও আমাদের জমির দাগ নম্বর এক নয়। তবে উল্লেখিত বিবাদী আমাদের দাগভুক্ত জমি পাওয়ার জন্য আদালতে একটি আপীল মামলা করে। যাহার মামলা নং- ৩১৯/১৮ (দেওয়ানী)। বিবাদী উক্ত মামলার রায় ব্যতিত গত ২৩ জানুয়ারী সকাল ৯টা হতে জোর পূর্বক আমাদের দাগভুক্ত সম্পত্তিতে নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করে। এসময় আমি ও আমার অন্যান্য অংশীদারগণ ফতুল্লা থানাধীন চর রাজাপুর সাকিনস্থ ঘটনাস্থলে গিয়ে আদালতের রায় ব্যতিত কাজ করতে নিষেধ করায় বিবাদী আমাকে ও আমার অংশীদারদেরকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি দেয়। এছাড়া আমাদের দাগভুক্ত জমি জোর পূর্বক দখল করে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
সোনারগাঁয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩
-
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ওমরাহ যাচ্ছেন বন্দরের মারকাযুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী তানভির
-
ওয়াজের কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
-
রোটারী ক্লাব অফ রিভার সিটির উদ্যোগে বস্ত্র বিতরণে দিদার খন্দকার
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
পদ্মা সেতুর নিচ থেকে মাটি কাটছে কারা?
-
সোনারগাঁয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
আপনার মতামত লিখুন :