রূপগঞ্জে ছাত্রলীগের ১০ নেতা গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 8, 2025
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা সবাই নরসিংদীর বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতা।গ্রেফতাররা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভূঁইয়া রয়েল (২৫), পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), একই উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১), শিবপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ আফ্রাদ (১৮), মনোহরদী উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ মোল্লা (২৪), মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম (২৬) এবং বেলাব ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূঁইয়া (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় একটি হাইয়েস গাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছে ব্যানার, ফেস্টুন এবং লিফলেট উদ্ধার করা হয়। তারা কি কারণে এগুলো নিয়ে এসেছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়ে
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যখাতে মীম শরৎ গ্রুপের নতুন যাত্রার প্রস্তুতি
-
নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েন
-
গ্লোবাল অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
-
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের বহুমাত্রিক কর্মসূচি
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি
-
আগামী বছর রূপগঞ্জের দুটি সেতুর কাজ শেষ করার আশ্বাসে দুই প্রতিমন্ত্রী
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
আপনার মতামত লিখুন :